Blog
Weight Loss Tips: এই ৪ উপায় ভাল করে রপ্ত করতে পারলে এক সপ্তাহে ওজন কমবে অনেকটাই
How To Lose Weight Naturally: দ্বিতীয় সপ্তাহে জাঙ্ক ফুড বাদ দিন। জাঙ্ক ফুডের মধ্যে পুষ্টি একেবারেই নেই। বরং কার্বোহাইড্রেট, সুগার এবং টক্সিন অনেক বেশি পরিমাণে থাকে। যা মেটাবলিজম খারাপ করে আর সেই সঙ্গে ওজন বাড়াতেও সাহায্য করে
ওজন বেড়ে গেলে একাধিক শারীরিক সমস্যা হয়। উঠতে-বসতে কষ্ট, হাঁটতে কষ্ট, দম ফুরিয়ে যাওয়া, হরমোনের অসামঞ্জস্যতা ইত্যাদি। ওজন বাড়লে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হাই কোলেস্টেরল, হৃদরোগ, ক্যানসার, লিভারের সমস্যা যাবতীয় কিছু জাঁকিয়ে বসে। ওজন বাড়লে অনেক রকম জটিল রোগ শরীরে ঘাপটি মেরে বসে থাকে। সময়ে ধরাও পড়ে না। তাই ওজন বাড়লে সেই বাড়তি ওজন যত দ্রুত কমিয়ে ফেলা যায় ততই ভাল। ব্যস্ততা এখন কলের জীবনেই রয়েছে। তবুও তার ফাঁকে ১ ঘণ্টা সময় নিজেকে বের করে নিতেই হবে। এই সময়টা শরীরচর্চা করুন, ঘান ঝরান। আর ক্যালোরি মেপে খাবার খান। তেল-মশলা, বাইরের খাবার একদম বাদ দিন। মিষ্টি, আলু, চালের লোভ ত্যাগ করুন। এতে নিজেই ভাল থাকবেন। রইল সহজ কিছু টিপস। এই টিপস মানলে ওজন ঝরানো অনেক সহজ আর দ্রুতও হবে।
ওজন কমানোর জন্য চিনি একদম বাদ দিন। মাত্র ১০ দিন চিনি ছেড়ে দেখুন। কোনও রকম মিষ্টি, কেক, বিস্কুট নয়। চায়ে কোনও মিষ্টি খাবেন না। এছাড়াও কৃত্রিম চিনি চলবে না। অর্থাৎ চিনির পরিবর্তে গুড়, স্টেভিয়া এসব কিছু চলবে না। চিনি একদম বাদ দিলে পেটের চর্বি দ্রুত গলতে থাকবে।
দ্বিতীয় সপ্তাহে জাঙ্ক ফুড বাদ দিন। জাঙ্ক ফুডের মধ্যে পুষ্টি একেবারেই নেই। বরং কার্বোহাইড্রেট, সুগার এবং টক্সিন অনেক বেশি পরিমাণে থাকে। যা মেটাবলিজম খারাপ করে আর সেই সঙ্গে ওজন বাড়াতেও সাহায্য করে।
তৃতীয় সপ্তাহে কার্বোহাইড্রেট বাদ দিন। রুটি, ভাত, আলু, ওটসএকদম বাদ দিন। স্বাস্থ্যকর ফ্যাট আর উদ্ভিজ প্রোটিন বেশি করে খান। বাদাম, অলিভ অয়েল আর সর্ষের তেল শরীরের জন্য ভাল।
এর পাশাপাশি শরীরচর্চা তো করতেই হবে। কার্ডিয়ো বেশি করে করতে হবে। সঙ্গে রোজ ১৫ মিনিট করে যোগাভ্যাসও করতে হবে। সব কিছু একসঙ্গে হলে মেটাবলিজম বাড়বে আর ওজন খুব দ্রুত ঝরবে।